টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
শনিবার (৩১ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার এপিএস মো. শফিক হোসেন। তিনি জানান, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন। সংসদ সদস্য শম্ভু তার সুস্থতার জন্য সৃষ্টিকর্তা, সর্বস্তরের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
জানা যায়, গত ২২ জুলাই আবুল খায়ের গ্রুপের উদ্যোগে ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে অক্সিজেন রিফিল ব্যাংকের উদ্বোধন করেন তিনি। এর কয়েকদিন পর কিছু উপসর্গ দেখা দিলে বরগুনা জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করতে দেন। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।
ইত্তেফাক/এনএ