কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নতুন কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। 

সংগঠনের বিদায়ী সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মো. আবু তাহের, বিজ্ঞান অনুষদের ডিন ড. এ কে এম রায়হান উদ্দিন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ শফিউল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা পরিষদের সভাপতি জিনাত আমান ও সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এস এ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আবু মূসাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং সমিতির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘সাংবাদিকতা একটা মহান পেশা। সাংবাদিকদের জন্য অনেক বড় অপরাধ সংগঠিত হতে পারেনা। কারও উপর রাগ, বিরাগ বা অনুরাগ না রেখে সামনে এগিয়ে যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।’

আরো পড়ুন: ব্যাংকের ভেতর চেতনানাশক গ্যাস, ৭ কর্মী হাসপাতালে ভর্তি

নতুন দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সভাপতি জাহিদুল ইসলাম (দৈনিক সংবাদ), সহ-সভাপতি সাইফুল ইসলাম পলাশ (বাংলানিউজ২৪ডটকম), সাধারণ সম্পাদক তানভীর সাবিক (দৈনিক যুগান্তর), যুগ্ম সম্পাদক আবু বকর রায়হান (দৈনিক সমকাল), অর্থ সম্পাদক মেহেদী হাসান মুরাদ (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক শাহাদাত বিপ্লব (দৈনিক আজকালের খবর), তথ্য ও পাঠাগার সম্পাদক রাসেল আহমেদ (দৈনিক আমাদের নতুন সময়), কার্যনির্বাহী সদস্য খালেদ মোর্শেদ (দৈনিক খোলা কাগজ), কার্যনির্বাহী সদস্য জয়নাল উদ্দীন (দৈনিক মানবজমিন)। 

ইত্তেফাক/অনি