শেরপুরে ইউপি চেয়ারম্যানের নামে ধর্ষণ মামলা

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যানের মো: আব্দুল ওহাবের নামে শুক্রবার (৩০ জুলাই) রাতে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, চেয়ারম্যান মো: আব্দুল ওহাবের আত্মীয় শহিদুল ইসলামের নিকট হতে গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ গ্রামের এক গৃহবধূ (৩৮) ৫০ হাজার টাকা পান। দীর্ঘদিন ধরে পাওনা টাকা তুলতে না পারায় চেয়ারম্যানকে অবগত করেন। পরে ঐ গৃহবধূ পাওনা টাকা তুলে দেওয়ার আশ্বাস দেন চেয়ারম্যান। শুক্রবার বিকেলে সেই পাওনা টাকা আদায় করে দেওয়ার কথা বলে চেয়ারম্যানের শেরপুর পৌরসভা জগন্নাথপাড়ায় ভাড়াবাসায় ঐ গৃহবধূকে আসতে বলেন। বাড়ীতে কেউ না থাকার সুযোগে চেয়ারম্যান আব্দুল ওহাব ঐ গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। দিনভর এ নিয়ে নানা দেনদরবারের পরে গভীর রাতে রাত্রিতে ঐ নারী বাদি হয়ে শেরপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে ৯ (১) ধারায় মামলা করেন। 

এ বিষয়ে খামারকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মো: আব্দুল ওহাব বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, খামার কান্দিইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

ইত্তেফাক/এসজেড