প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মাদ্রাসাছাত্রীর বিষপান, হাসপাতালে মৃত্যু

বগুড়ারর দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামে ফাহমিদা আক্তার রুমি (১৮) নামে এক মাদ্রাসাছাত্রী মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বগুড়ার সিটি স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে রুমি বিষপানে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে ওই ছাত্রী চিঠিতে রব্বানির সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্তারিত লিখে গেছেন। 

চিঠিতে ওই ছাত্রী অভিযোগ করেন, একই গ্রামের গোলাম রব্বানীর সঙ্গে রুমির সম্পর্ক ছিল। এক পর্যায়ে রব্বানী গোপনে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ধারণ করে রাখে। পরে ওই ছবি দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে রুমি। বিয়ের জন্য চাপ দিলে রব্বানি তালবাহানা করতে থাকে। এতে মানসিক চাপ নিতে না পেরে রুমি আত্মহত্যা করে। 

রুমির নানা ফরিদ উদ্দিন অভিযোগ করেন, গোলাম রব্বানীর কারণেই আমার নাতি আত্মহত্যা করেছে। আমরা রব্বানীর বিরুদ্ধে মামলা করতে গেলে থানার ওসি পোস্ট মর্টেমের রিপোর্টের জন্য অপেক্ষা করতে বলেছেন। 

এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী ইত্তেফাক অনলাইনকে বলেন, পোস্ট মর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর আসল ঘটনা জানা যাবে। পরবর্তীতে জড়িতদের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

ইত্তেফাক/কেএমএম/ইউবি