২০০ পর্বে ‘মাশরাফি জুনিয়র’

 

আজ রাত ৮টা ৩০ মিনিটে ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিক নাটকের ২০০তম পর্ব প্রচার হবে দীপ্ত টিভিতে। আহমেদ খান হীরকের গল্পে  নাটকটির চিত্রনাট্য করেছেন আসফিদুল হক এবং সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় ধারাবাহিকটির লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার। এতে অভিনয় করেছেন সাফানা নমনি, অনিন্দ, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুত্ফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা সহ অনেকে।