ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
করোনাকালে ঘোড়াঘাটে শিশু-কিশোর-যুবকদের মধ্যে ব্যাপক হারে বেড়েছে মোবাইল ফোনে পাবজি খেলার আসক্তি। তারা রাতদিন পড়ে থাকছে ফ্রি ফায়ার ও পাবজি গেম নিয়ে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। সরজমিনে উপজেলার ঐত্যিহাসিক সুরা মসজিদের সামনে একাধিকবার দেখা গেছে শিশু-কিশোর-যুবকদের মোবাইলে পাবজি খেলার দৃশ্য। এমন দৃশ্য শুধু সুরা মসজিদ এলাকাতেই নয় উপজেলার বিভিন্ন হাটবাজার বা মোড়গুলোতেও দেখা যায়। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, কোনো অভিভাবক এ বিষয়ে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। একই কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম।