দিনাজপুর অফিস
দিনাজপুরে টিকা কেন্দ্রগুলোতে বেড়েছে ভিড়। বাড়তি ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে টিকদানে নিয়োজিত স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীদের। দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের করোনাবিষয়ক ফোকাল পার্সন ডা. শাহ মো. এজাজ-উল হক জানান, গত ১৯ জুন জেলায় চীনের সিনোফার্মের ভ্যাকসিন গ্রহণ করে মাত্র ১৩৭ জন। কিন্তু বর্তমানে এক দিনে এই ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা বেড়েছে কয়েক হাজার। দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেশ কয়েকটি ধাপে দিনাজপুরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাওয়া গেছে ১ লাখ ৯৭ হাজার ডোজ। এর মধ্যে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৯৭ জন।