খালিয়াজুরীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

খালিয়াজুরী (নেত্রকোণা) সংবাদদাতা

খালিয়াজুরীর দুই গ্রামে রবিবার দুপুরে বাড়ির পাশে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  এদের মধ্যে উপজেলার সদর ইউনিয়নের আদাউড়া গ্রামের জীবন সরকারের মেয়ে শ্রীয়সী সরকার (২) বাড়ির পাশে হাওরের উন্মুক্ত জলাশয়ে পড়ে মারা যায়। অন্যদিকে প্রায় একই সময়ে একই উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে তরিকুল ইসলাম (২) বাড়ির সামনে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান জানান, এ ব্যাপারে থানায় পৃথকভাবে অপমৃত্যু মামলা হয়েছে।