মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সান্তাহার উপশাখা ও দুপচাঁচিয়া উপশাখা সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপশাখা দুটি উদ্বোধন করেন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম, ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্বে) মতিউল হাসানসহ অন্যরা
০০০
ঋণ প্রদান ও ঋণ আদায়ের আইন সম্পর্কে বিশদভাবে জানতে সম্প্রতি অগ্রণী ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এবিটিআই) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘অর্থ ঋণ আদালত আইন, ২০০৩-এর ওপর উন্মুক্ত আলোচনা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনাসভা। আলোচনাসভায় ব্যাংকের এমডি ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলামসহ সংশ্লিষ্টরা যুক্ত ছিলেন
০০০
সাউথইস্ট ব্যাংকের ৬৩২তম বোর্ড সভা ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ। সভায় অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেনসহ অন্য পরিচালকরা
০০০
ওয়ান ব্যাংক লিমিটেডের উদ্যোগে সম্প্রতি ব্যাংকের বিশেষ করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় খুলনা অঞ্চলের করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ব্যাংকের খুলনা অঞ্চল প্রধান আবু সাঈদ মো. আব্দুল মান্নাফের সার্বিক তত্ত্বাবধানে জাগরণী চক্র ফাউন্ডেশন এবং সেতু এনজিওর সহযোগিতায় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে
০০০
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড ‘উপায়’ এর প্রথম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে কোম্পানির এমডি সাইদুল হক খন্দকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গত ১৭ মার্চ কোম্পানিটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে