ক্যাপিটেকের দুই ফান্ডের লভ্যাংশ ঘোষণা

ইত্তেফাক রিপোর্ট

সমাপ্ত অর্থবছরে ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড এবং ক্যাপিটেক পদ্মা পি.এফ শরিয়াহ্ ইউনিট ফান্ড যথাক্রমে শতকরা ১৫ এবং শতকরা ৭ ভাগ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর সভাকক্ষে অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফান্ড দুটোর অ্যাসেট ম্যানেজার হিসেবে কাজ করছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি।