সিদ্ধিরগঞ্জে ৩৮ জুয়াড়ি আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা       

সিদ্ধিরগঞ্জে ৩৮ জুয়াড়িকে আটক করেছে র্যাব-১১। শনিবার রাতে পৃথক অভিযানে নিমাইকাশারী ও শিমরাইল এলাকায় অবৈধ জুয়ার আস্তানা থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়। আদমজীতে অবস্থিত র্যাব-১১-এর প্রধান কার্যালয় থেকে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান গতকাল রবিবার বিকালে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সিদ্ধিরগঞ্জ এলাকায় সাম্প্রতিক সময়ে জুয়া খেলা বেড়ে যাওয়ায় জুয়ার আসর বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব। শনিবার রাতে দুইটি জুয়ার আস্তানা হতে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ২৯ হাজার ৯৪৫ টাকাসহ ৩৮ জুয়াড়িকে আটক করা হয়। তারা শিমরাইল এবং নিমাইকাশারী এলাকায় কখনো গোপনে আবার কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর।