বরগুনায় দুই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বরগুনা (উত্তর) প্রতিনিধি

বরগুনার বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন খান (৭০) শনিবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান। বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। অপরদিকে খাজুরতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক খসরু মাতুব্বর (৬৮) শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান। বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের মাতুব্বর বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ার, সাবেক কমান্ডার আলহাজ আবদুর রশিদ প্রমুখ।

আবু তালেব চোকদার

বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তালেব চোকদার (৮০) বার্ধক্যজনিত কারণে রবিবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির ... রাজিউন)। তিনি ৩ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। একইদিন বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।