থাইল্যান্ড থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৬৮ জন

করোনা মহামারির কারণে থাইল্যান্ডে আটকা পড়া ৬৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। গতকাল রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে শনিবার ভোর ৫টায় মোট ৬৮ জন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারা সবাই নিজ খরচে ফিরেছেন। যাত্রীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও কয়েক জন ভারতীয় ও থাইল?্যান্ডের নাগরিকও ছিলেন। 

উল্লেখ্য, ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় গত বছর করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৬টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশটিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশিদের আনায় সহযোগিতার জন্য থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই।