বেগম হাফিজুন্নেছার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রবিবার এক বিবৃতিতে সাবেক সংসদ সদস্য মরহুম ডা. আবুল কাশেমের সহধর্মিণী বেগম হাফিজুন্নেছার (৯০) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

 বেগম হাফিজুন্নেছা গতকাল সন্ধ্যায় ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।