ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি আগামী ৫ আগস্ট শপথ নেবেন। এ উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবেন অনেক দেশের প্রেসিডেন্ট এবং মন্ত্রী পর্যায়ের অতিথি। ইরানের জাতীয় পার্লামেন্ট ভবনে এ শপথ অনুষ্ঠান পরিচালিত হবে। গত ১৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইব্রাহিম রাইসি শতকরা ৬২ ভাগ ভোট পেয়ে ভূমিধস বিজয় লাভ করেন। তিনি প্রেসিডেন্ট হাসান রুহানির স্থলাভিষিক্ত হবেন এবং ইরানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে আগামী চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। ব্যক্তি হিসেবে তিনি অষ্টম প্রেসিডেন্ট। —পার্সটুডে