দেশে ব্যবসা সম্প্রসারণ করছে শেয়ারইট গ্রুপ

মোবাইল ইন্টারনেট অ্যাপ্লিকেশন তৈরি ও ডিজিটাল সেবা প্রদানে বৈশ্বিক ইন্টারনেট প্রযুক্তি প্রতিষ্ঠান শেয়ারইট গ্রুপ বাংলাদেশের মানুষের বিভিন্ন চাহিদা পূরণের লক্ষ্যে দেশের বাজারে এর ব্যবসা জোরদার করতে যাচ্ছে। ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৭৭ লাখ (+১৯ শতাংশ)। ২০২১ সালের জানুয়ারিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪ কোটি ৭৬ লাখ ১০ হাজার এবং দেশে ইন্টারনেট ব্যবহারের প্রবৃদ্ধি (ইন্টারনেট পেনিট্রেশন) ছিলো  ছিল ২৮.৮ শতাংশ। ডিজিটাল কন্টেন্ট সবার কাছে সমানভাবে পৌঁছে দেয়ার চিন্তা থেকে শেয়ারইট বাংলাদেশের বাজারে এর কার্যক্রম জোরদারের পরিকল্পনা করেছে। বর্তমানে, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি সহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে শেয়ারইট গ্রুপের কার্যালয় রয়েছে, এবং উদীয়মান বাজার ও বিপুল সংখ্যক ব্যবহারকারীর জন্য এর পরবর্তী গন্তব্য হিসেবে শেয়ারইট বাংলাদেশেও এর কার্যক্রম জোরদারের পরিকল্পনা করছে। শেয়ারইট গ্রুপের প্রধান পণ্য শেয়ারইট অ্যাপ অনলাইন স্ট্রিমিং ভিডিও, ফাইল ট্রান্সফার সুবিধা, গেমিং, বিনোদন এবং পার্সোনালাইজড ডিজিটাল কন্টেন্টের ক্ষেত্রে ব্যবহারকারীদের নানা সুযোগ প্রদান করে থাকে। এর ব্যাপক জনপ্রিয়তার কারণে এটি দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য-পূর্ব, আফ্রিকা এবং রাশিয়ান ভাষাভাষী দেশগুলোতে ‘ন্যাশনালি ফেভারড অ্যাপ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।