লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোর-লালপুর সড়কের লালপুর উপজেলা পরিষদসংলগ্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সৃষ্ট গর্তে জমছে হাঁটুপানি। গর্তে পড়ে প্রায়ই উলটে পড়ছে গাড়ি। স্থানীয় জাহিদুল ইসলাম জানান, ১০/১৫ দিন আগে আগে ইটের খোয়া ও বালু দিয়ে গর্ত ভরাট করা হলে দুই দিন না যেতেই সড়কের অবস্থা আবার আগের মতোই হয়েছে। প্রতিনিয়তই গাড়ি, মোটরসাইকেল উলটে ঘটছে দুর্ঘটনা। লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী বলেন, বিষয়টি সওজকে জানিয়েছি। নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জনান, উপজেল পরিষদ সংলগ্ন ঐ সড়কের মুখে ব্রিজের কাজ চলছে। সড়কটিও সংস্কার করা হবে।