গঙ্গাচড়ায় পানির অভাবে শুকিয়ে যাচ্ছে খেত

গঙ্গাচড়া (রংপুর)সংবাদদাতা

পানির অভাবে গঙ্গাচড়ার বিভিন্ন এলাকায় আমন খেত চৌচির হয়ে যাচ্ছে। কৃষকরা জানায়, পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার কারণে লোকজন সেচ দিয়ে রোপা আমন ধান লাগিয়েছে। কিন্তু সেচকৃত পানি শুকিয়ে যাওয়ার কারণে সদ্য রোপণকৃত জমি ফেটে যাচ্ছে। এভাবে সেচ দিয়ে আমন আবাদ করলে উত্পাদন করচ বেড়ে যাবে। হাবু গ্রামের কৃষক সোবহান বলেন, চাষকৃত জমি শুকিয়ে যাওয়ার কারণে খুঁট দিয়ে চারা লাগাচ্ছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, এখনই আমন চারা রোপনের উপযুক্ত সময়। জমিতে পানি না থাকলে সেচ দিয়ে চারা লাগানোই উত্তম। চারার বয়স বেশি হয়ে গেলে ফলন বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে।