ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি এই কাজে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
সোমবার দুপুরে উপজেলা আজিমনগর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে মতবিনিময় ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আপনাদের সামান্য অবহেলায় সোনার বাংলা গড়ার স্বপ্ন ভেঙে যেতে পারে। করোনা মোকাবিলায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চিকিত্সকগণ দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন। ঠিক একইভাবে তিনি সরকারের উন্নয়ন কার্যক্রমকে সঠিকভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। পরে তিনি শতাধিক পরিবারকে ত্রাণ বিতরণ করেন। মতবিনিময় ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব আহম্মেদ, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, কালামৃধা ইউপি চেয়ারম্যান লিঠু মাতুব্বর প্রমুখ।