তালায় ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালা উপজেলার পাটকেলঘাটা থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে। রবিবার রাতে পারকুমিরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঐ এলাকার আজাহারুল সরদার, মো. সুমন গাজী ও হুজাইফা। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গ্রিল ক্যাটার ও কোপা।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, আটককৃত আন্তঃজেলা ডাকাত দলের তিন জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।