কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
লকডাউনে বিধিনিষেধ অমান্য করে কচুয়ার ডুমুরিয়া, কালচোঁ ও নলুয়া বাজারে দোকান খোলা রাখার দায়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি। তিনি পাঁচটি মামলায় ৩ হাজার ২০০ টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি বলেন, জনস্বার্থে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।