আগৈলঝাড়ায় চার জনকে জরিমানা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করায় চার জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় চার জনকে চারটি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।