ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৮টির বা ৩১.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল প্রাইম ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে প্রাইম ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৮.৭০ টাকা। গতকাল লেনদেন শেষে এ শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬১.৯০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৬.৮০ টাকা বা ৯.৮৯ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিলবাংলা সুগারের ৬.৪২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৫.০৩ শতাংশ, প্রভাতী ইনসিওরেন্সের ৪.৯৯ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৪.৯৫ শতাংশ, মার্কেন্টাইল ইনসিওরেন্সের ৪.২৬ শতাংশ, পাইওনিয়ার ইনসিওরেন্সের ৪.১৬ শতাংশ, গ্লোবাল ইনসিওরেন্সের ৪.০৮ শতাংশ, জুট স্পিনার্সের ৪.০৩ শতাংশ এবং পপুলার লাইফ ইনসিওরেন্সের শেয়ার দর ৪ শতাংশ কমেছে।