বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬০তম জন্মবার্ষিকী পালিত

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছা উপজেলার রাড়ুলীতে বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের (পিসি রায়) ১৬০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে বিজ্ঞানীর বসতভিটায়, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে উপজেলা প্রশাসন, পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, রাড়ুলী ইউনিয়ন পরিষদ, জিবি সভাপতি যুবলীগনেতা আকরামুল ইসলামের নেতৃত্বে আরকেবিকে, হরিশচন্দ্র

কলেজিয়েট ইনস্টিটিউশন, ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়, কাটিপাড়া নবীন সংঘ, পিসি ক্লাব, প্রফুল্লচন্দ্র সাহিত্য পরিষদসহ বিভিন্ন পেশার মানুষ বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সীমিত পরিসরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।