নিরাপত্তা পরিস্থিতির অবনতির জন্য যুক্তরাষ্ট্র দায়ী : আফগান প্রেসিডেন্ট

আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির অবনতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি দ্রুত সৈন্য প্রত্যাহার করায় পরিস্থিতি এতোটা খারাপ হয়েছে বলে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট ঘানি পার্লামেন্টে ছয় মাসের নিরাপত্তা পরিকল্পনা গতকাল সোমবার প্রকাশ করেছেন। তবে বিস্তারিত জানাননি। তিনি জানিয়েছেন, ছয় মাসের মধ্যেই তালেবানকে পরাজিত করা হবে। এদিকে বিভিন্ন শহরে তালেবানের সঙ্গে আফগান সৈন্যদের লড়াই চলছে। তালেবানের ওপর বিমান হামলা চালিয়েছে আফগান সরকার। এতে কয়েকশ’ তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে সৈন্যরা দাবি করেছেন। যুক্তরাষ্ট্রও কয়েকটি শহরে তালেবানকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য অভিযোগ করেছে, দেশটির দক্ষিণাঞ্চলে তালেবান যুদ্ধাপরাধ করেছে। -আলজাজিরা