তেহরানের ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান সরকার। একইসঙ্গে রোমানিয়ার শীর্ষ দূতকেও ডেকে পাঠানো হয়েছে। ওমান উপকূলে একটি ইসরায়েলি তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদ করতেই এই তলব করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এর আগে লন্ডনে থাকা ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ব্রিটিশ সরকার। তাদের অভিযোগ, ট্যাঙ্কারে হামলার পেছনে ইরানেরই হাত আছে। একইমত যুক্তরাষ্ট্রেরও।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে ফেলে—এমন কাজ থেকে ইরানকে অবশ্যই বিরত থাকতে হবে।’ এই হামলাকে ‘বেআইনি আক্রমণ’ বলে উল্লেখ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইরান যে কাজ করেছে, তার পরিণতি ভোগ করতে হবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ সতর্ক করে বলেছেন, নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে তেহরান দ্বিধা করবে না।
ইত্তেফাক/এসএ