টাঙ্গাইলের ভুঞাপুরে বস্তাবন্দি অজ্ঞাত এক নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভুঞাপুর-তারাকান্দি সড়কের ভরুয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভূঞাপুর-তারাকান্দি সড়কের পাশে সাদা প্লাস্টিকের বস্তার ভিতর মরদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের ধারনা ওই নারীকে হত্যার পর তার মরদেহ সড়কের পাশে ফেলে রাখা হয়।
ভুঞাপুর থানার ওসি আব্দুল ওহাব মিয়া জানান, বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। কেউ তাকে হত্যার পর রাতের কোন এক সময় তার মরদেহ সড়কের পাশে ফেলে রেখে গেছে।
ইত্তেফাক/এমআর