প্রযুক্তিনির্ভর ব্যবসায় প্রশাসন শিক্ষার গুরুত্ব বাড়ছে

 

দিন দিন ব্যবসায় প্রশাসন শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। উচ্চশিক্ষার জন্য ব্যবসায় প্রশাসন এখন শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে। আর প্রযুক্তিনির্ভর ব্যবসায় প্রশাসন শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। বিশ্ববিদ্যালয়টির ৩টি অনুষদের অধীনে মোট ৪টি বিভাগ চালু রয়েছে। এর মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদ বিশেষভাবে উল্লেখযোগ্য। এ অনুষদের অধীনে রয়েছে বিবিএ ও এমবিএ। আইএসইউ’র উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, ‘ভবিষ্যতের ভালোর জন্য বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্টই গুরুত্বপূর্ণ। তবে এ ক্ষেত্রে বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন সামনের সারির। অন্যান্য বিষয়ের চেয়ে বিবিএতে ক্যারিয়ার গড়া সহজ ও সুযোগ বেশি। এই বিষয়ে অনেক স্নাতক বহুজাতিক কোমপানিতে কাজ করার স্বপ্ন দেখেন। যে সুযোগ করে দিচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়। বিবিএতে তাত্ত্বিক বিষয়ের চেয়ে ব্যবহারিক বা প্রায়োগিক বিষয় বেশি প্রয়োজনীয়। তাই আমরা এধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে কাজ করে যাচ্ছি।’ বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, চাকরির ক্ষেত্রে ব্যবসায় প্রশাসনের একজন শিক্ষার্থীর শিক্ষা স্তর তার অন্যান্য যোগ্যতার ওপর নির্ভর করে। দেখা যায়, একজন ব্যাক্তির স্নাতক বা মাস্টার ডিগ্রি আছে; কিন্তু অন্যজনের স্নাতকের পাশাপাশি কাজ করার অভিজ্ঞতা আছে। সে কর্মদক্ষতা প্রমাণ করেছে। তখন নির্দিষ্ট চাকরির জন্য যোগ্যতার বিচারে সে এগিয়ে যাবে। আমাদের সরকারি-বেসরকারি অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থীদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকে না। যে কারণে হাতে-কলমে অভিজ্ঞতার অভাবে পিছিয়ে পড়েন। এসব বিষয় চিন্তা করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি প্রাতিষ্ঠানিক প্রয়োজনীয়তা ও ভবিষ্যত্ বাংলাদেশের উপযোগী দক্ষ ও যোগ্য মানবসমপদ তৈরিতে কাজ করে যাচ্ছে। এ সমপর্কে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারপারসন অলি আহাদ ঠাকুর বলেন, ‘ভবিষ্যত্ বাংলাদেশের উপযোগী দক্ষ ও যোগ্য মানবসমপদ তৈরির লক্ষ্যে আইএসইউ’র বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টকে সাজানো হয়েছে। প্রচলিত ধারণার বাইরে আন্তর্জাতিক মানকে সামনে রেখে আমাদের বিভাগের পাঠ্যক্রম প্রস্তুত করা হয়েছে। সেই অনুযায়ী দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগ ও আধুনিক পাঠদান পদ্ধতি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও স্ট্যান্ডার্ড গ্রুপের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও যোগ্যতাসমপন্ন গ্রাজুয়েটদের চাকরি দিতে প্রস্তত করা হয়।’ বিশ্ববিদ্যালয় ভবনের ৮ম তলায় রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি। পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপের দুই কর্ণধার ও আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন ও ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান প্রথমে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। আরও প্রয়োজনীয় তথ্যের জন্য আইএসইউ’র ওয়েবসাইট দেখা যেতে পারে।