মারীচের ‘নিল ডাউন’ আসছে ১০ আগস্ট

‘সন্ধ্যে নামার আগে’, ‘আবার জন্ম নেবো’ জনপ্রিয় গানগুলোর পর ইউসুফ সাকি ব্যানার্জী পশ্চিমবঙ্গের বাংলা রক লিজেন্ডদের নিয়ে তৈরি করে এক সুপারগ্রুপ। ক্যাকটাসের প্রাক্তন গীতিকার, সুরকার, গায়ক সাকি ছাড়াও গ্রুপটিতে আছেন মহিনের ঘোড়াগুলির গৌতম চট্টোপাধ্যায়ের ছেলে লক্ষ্মীছাড়ার গাবু, ক্যাকটাসের বুটি, কেন্দ্রাকার বাম্পী এবং সিক্সথভেদার শুভ্র।

এই সুপারগ্রুপের প্রথম অ্যালবামটির নাম হল ‘মারীচ’। অ্যালবামটিতে থাকছে চারটি গান। গানগুলো হলো- ‘নিল ডাউন’, ‘পারভিন সুলতানা’, ‘আত্মহত্যার গান’ এবং ‘মারিচ’।

ইউসুফ সাকি ব্যানার্জী নামক ইউটিউব চ্যানেলে অ্যালবামের প্রথম গান ‘নিল ডাউন’ আসছে। গানটির মিউজিক ভিডিওটিতে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী দিলরুবা দোয়েল এবং সাবাবা বিল্লাহ।  এডিট করছেন ‘ব‌উ ডায়েরিজ’র ডিরেক্টর সামীর আহমেদ। অ্যালবামটি প্রযোজনা করছেন বাংলাদেশের গেরিলা ‘আলফা’র মতো জনপ্রিয় চলচ্চিত্রের প্রযোজক এশা ইউসুফ।

অ্যালবামটি সম্বন্ধে প্রযোজক ইউসুফ সাকি বলেন, ‘আমি ক্যাকটাস ছেড়ে দেওয়ার পর এই সুপারগ্রুপটা ফর্ম করছি। এখান থেকে আমরা কিছু অ্যালবাম প্রডিউস করবো।’

তার কথায়, করোনা পরিস্থিতির কারনে আমি আমার বাসা থেকে শুট করেছি। কলকাতা থেকে অন্যরা নিজের মতো করে শুট  করেছে। সুতরাং ‘নিল ডাউন’ এর কাজ হয়েছে দুই বাংলা থেকে। এছাড়া যে মিউজিক ভিডিও আসছে সেটি ব্যতিক্রমী হবে। এই ধরনের মিউডিক ভিডিও সচরাচর আমরা বাংলা রক গানে দেখি না। আশা করি এটি সবার ভালো লাগবে।

ইত্তেফাক/বিএএফ