বিআইএফএফএলে চাকরি, ১৮ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) শূন্যপদে জনবল নিয়োগ দেবে। এ জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। আগ্রহী প্রার্থীরা ১৮ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ:অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট /সিনিয়র প্রিন্সিপাল অফিসার। বিভাগ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স। বয়স সর্বোচ্চ ৪৪ বছর। এর সঙ্গে থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ১০ বছর কাজের অভিজ্ঞতা।

পদ: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট/ সিনিয়র প্রিন্সিপাল অফিসার। বিভাগ স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট। বয়স হতে পারবে সর্বোচ্চ ৪৪ বছর। থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ১০ বছর কাজের অভিজ্ঞতা।

পদ:সিনিয়র প্রিন্সিপাল অফিসার/ প্রিন্সিপাল অফিসার/সিনিয়র অফিসার/ অফিসার। বিভাগ ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন। বয়স হতে পারবে সর্বোচ্চ ৪০ বছর। থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছর কাজের অভিজ্ঞতা।

পদ: নাম সিনিয়র প্রিন্সিপাল অফিসার/ প্রিন্সিপাল অফিসার/সিনিয়র অফিসার। বিভাগ ট্রেজারি। বয়স সর্বোচ্চ ৪০ বছর। থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ২ বছর কাজের অভিজ্ঞতা।

পদ: প্রিন্সিপাল অফিসার/সিনিয়র অফিসার/অফিসার। বিভাগ আইটি অ্যান্ড এমআইএস। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩৮ বছর। থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর কাজের অভিজ্ঞতা।

পদ:নাম অফিসার। বিভাগ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩৫ বছর। থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

বেতন :অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ১,৩৫,০০০ টাকা, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ১,১০,০০০ টাকা, প্রিন্সিপাল অফিসার ১,০০,০০০ টাকা, সিনিয়র অফিসার ৮০,০০০ টাকা এবং অফিসার ৫০,০০০ টাকা বেতন পাবেন।