‘অক্ষয়কে নিয়ে মন্তব্যের যোগ্যতা আমার নেই’

 বিনোদন ডেস্ক

 

বেশ কয়েকটি বলিউড ও দক্ষিণী সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী ভূমি পেডনেকার। সেই তালিকায় রয়েছে ‘রক্ষা বন্ধন’ সিনেমাটি। সিনেমাটিতে অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এরইমধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছে তারা। অক্ষয়ের সঙ্গে সিনেমাটিতে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভূমি বলেন, ‘রক্ষা বন্ধন সিনেমাটির শুটিং শুরু করেছি। এমন একটি সিনেমা দিয়ে সেটে ফিরতে পেরে আমি খুবই আনন্দিত, যা ভাষায় প্রকাশ করতে পারছি না। দারুণ একটি টিমের সঙ্গে কাজ করছি। গত ৫ বছরে অনেক চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার দক্ষতা আমার তৈরি হয়েছে। যে কারণে নতুন অনেকেই আমার ওপর ভরসা রাখতে পারছেন। আমার থেকে ভিন্ন অনেকের সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। যাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। আর অক্ষয়কে নিয়ে বলার মতো যোগ্যতা আমার নেই। তার সঙ্গে কাজের সুযোগ পাওয়া ভাগের ব্যাপার। আশা করছি দুজনের রসায়ন দর্শকরা দারুণ উপভোগ করবেন।’ এদিকে করোনাকালে নারী অধিকার নিয়ে বরাবরের মতোই সরব ছিলেন ভূমি। যার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি অর্জন করেছেন ই-টাইম ইনস্পিরিং উইমেন অ্যাওয়ার্ডস।