রমনা উদ্যানের সৌন্দর্য ধ্বংস

ঢাকাবাসীর অন্যতম প্রাতঃভ্রমণ এবং শরীরচর্চার স্থান রমনা উদ্যান। আমি ১৯৮৭ থেকে গত বছরের ৬ মার্চ পর্যন্ত এখানে নিয়মিত শরীরচর্চার জন্য গেছি। সেই রমনা উদ্যানের এখন শোচনীয় অবস্থা। উন্নয়ন কর্মকাণ্ডের নামে পুরো উদ্যানে চলছে খোঁড়াখুঁড়ি। বসার সব বেঞ্চ উঠিয়ে নতুনভাবে যেসব বানানো হয়েছে, সেগুলি কোনোভাবেই বসার উপযুক্ত না। এগুলিতে শুয়ে পেটের ব্যায়াম করা যায়। উদ্যানের হ্রদের দুইপাশে রাস্তা জাতীয় কিছু করার নামে এর আয়তন প্রায় ১৫ শতাংশ কমিয়ে ফেলা হয়েছে। অথচ এইসব উন্নয়নকর্মের আগে উদ্যান যে অবস্থায় ছিল, সেটাই সবদিক দিয়ে সুন্দর এবং উপযোগী। রমনা উদ্যোনের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট না করার জন্য বিনীতভাবে আবেদন জানাচ্ছি।

অনল চৌধুরী, ৬৫ শান্তিনগর, ঢাকা ১২১৭