সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে পুরোদমে শুরু হয়েছে আমন চাষ। বেড়েছে কৃষক ও কৃষি শ্রমিকদের ব্যস্ততা। সরজমিনে দেখা যায়, কেউ বীজতলা থেকে চারা তুলছেন, কেউ-বা রোপণ করছেন। তবে আবাদ শুরু হলেও গ্রামাঞ্চলে কৃষি শ্রমিকের সংকটও দেখা দিয়েছে বলে জানান একাধিক কৃষক। কৃষি শ্রমিক আইনুল হক বলেন, আবাদের প্রয়োজনে আমরা মাঠে নেমে পড়েছি। এ কাজে মজুরিও মিলছে ভালো। কৃষক জয়নাল আবেদীন জানান, শ্রাবণে বৃষ্টিপাত কৃষকের আমন আবাদে আশীর্বাদ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম বলেন, আশা করছি চলতি আমন মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে আমন আবাদ হবে।