মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মিরসরাইয়ে মন্টু বাবুর বাড়িতে গাছে গাছে প্রায় দেড় শ বছর বসবাস করেছে বাদুড় আর পাখি। উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মানুষ বাড়িটি বাদুড়বাড়ি নামে চিনে। বাড়ির মালিক আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নীহার কন্তি রায় জানান, তার দাদা নন্দ কেরানীর সময় থেকে বাদুড় এখানে বাসা বেঁধে আছে। দুর্যোগের সময় বাদুড় বা পাখির বাসার ক্ষতি হলে আমরা নিজেদের উদ্যোগে তা মেরামত করে দেই। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার জানান, মন্টু বাবুর বাড়ির গাছগাছালি বাদুড় ও পাখিদের জন্য নিরাপদ হওয়ায় দীর্ঘকাল ধরে তারা এখানে আবাস করছে।