ভৈরবে ১৪ কেজি গাঁজাসহ দুই জন আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

ভৈরবে ১৪ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার টাকাসহ দুই জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোরে উপজেলার কালিপুর উত্তরপাড়া দারুল কুরআন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পর অভিযানিক দল। এ সময় ভৈরবপুর-দক্ষিণপাড়া গ্রামের অন্তর আহমেদ জয় এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কামলাবাজ গ্রামের ফজলুল হককে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। র্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, এ ব্যাপারে ভৈরব থানায় মামলা করা হয়েছে।