বেলকুচিতে এক দিনে চার বাল্যবিবাহ বন্ধ

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বেলকুচি উপজেলায় সোমবার এক দিনে চারটি বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান। ঐ দিন বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় চারটি পরিবারের মেয়েরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।