চাঁদপুরের লকডাউন পরিদর্শনে কুমিল্লা সেনানিবাসের জিওসি

চাঁদপুর প্রতিনিধি

চলমান কঠোর লকডাউনে চাঁদপুর জেলার সার্বিক করোনা পরিস্থিতি পরিদর্শন করেছেন কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন। গতকাল তিনি চাঁদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে স্বাস্থ্য বিভাগসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে জিওসি জেলা প্রশাসক চাঁদপুর জেলার জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডার জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। পরে শহরের বড় স্টেশন মোলহেডসহ গুরুত্বপূর্ণ এলাকার লকডাউন পরিস্থিতে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল আকবর খান, কর্নেল ইমরুল আল কায়েস চৌধুরী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ উপস্থিত ছিলেন।