হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আবুল খায়ের মজুমদারের ইন্তেকাল

চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও ভূমিদাতা রান্ধুনীমূড়া (মনিনাগ) মজুমদারবাড়ির মরহুম আলী আকবর মজুমদারের বড় ছেলে ও দৈনিক ইত্তেফাকের হাজীগঞ্জ সংবাদদাতা শাখাওয়াত হোসেন শামীমের চাচা আবুল খায়ের মজুমদার আর নেই। (ইন্না লিল্লাহি....রাজিউন)। গত শনিবার  রাত ১১টায় ঢাকার শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দুই ছেলে, দুই  মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।