চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার এবং ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের শ্বশুর সেন্ট্রাল ইনসিওরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান ও পরিচালক ব্যবসায়ী আবু তাহের চৌধুরী (৭৮) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে গত সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর চৌধুরীবাড়ির সামনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় অংশগ্রহণ করেন ফেনী সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার তপন, চৌদ্দগ্রাম পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান জানে আলম ভুঁইয়া, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাহুল হায়দার চৌধুরী, দাগনভুঁইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম রতন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন প্রমুখ।