বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গে গতকাল মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়ে বিভাগের বরিশাল জেলায় তিন জন, পটুয়াখালী জেলায় দুই জন ও বরগুনা জেলায় দুই জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়ে তিন জন এবং উপসর্গ নিয়ে ১১ জন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪৯৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টার ব্যবধানে ৭৪০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৩৫ হাজার ৩৬৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭১১ জন।
এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সর্বশেষ সোমবার রাতের রিপোর্টে ৪৩ দশমিক ১৫ ভাগ। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিত্সাধীন অবস্থায় ১ হাজার ১৩১ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩২৬ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩০০ বেডের স্থলে চিকিত্সাধীন ছিলেন ৩২৭ জন রোগী।