আমেরিকা থেকে জাহাজ বিধ্বংসী ক্ষেপনাস্ত্র হারপুন আনছে ভারত

কিছুদিন আগেই ভারতকে অত্যাধুনিক এমএইচ-৬০ আর মাল্টি রোল হেলিকপ্টার দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার আমেরিকার কাছ থেকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘হারপুন’ কিনতে চলেছে ভারত। সূত্রের খবর, গতকাল মঙ্গলবারই মার্কিন কংগ্রেস এই ক্ষেপণাস্ত্র বিক্রিতে সম্মতি দিয়েছে। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই চুক্তি দু’দেশের মধ্যে নিরাপত্তাবিষয়ক সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে। একই সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা সহযোগী ভারতের নিরাপত্তাকেও আরও শক্তিশালী করতে সাহায্য করবে। আমেরিকার অস্ত্রভাণ্ডারের অন্যতম সেরা শক্তি এই হারপুন ক্ষেপণাস্ত্র। সর রকম পরিবেশে সমান দক্ষতায় কাজ করতে পারে এই ক্ষেপণাস্ত্র। বিশ্বের সফলতম জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বলা হয় হারপুনকে। ১৯৭৭ সালে প্রথম এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুরু হয়। ৩০টিরও বেশি দেশের কাছে এই ক্ষেপণাস্ত্র রয়েছে। -ওয়ান ইন্ডিয়া