চেক প্রজাতন্ত্রে ২ যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ

চেক রিপাবলিকের ডোমাজলাইস শহরে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ ঘটেছে। এতে এখন পর্যন্ত দুইজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় আছেন সাতজন। অন্তত আরো ৩১ জন এঘটনায় আহত হয়েছেন। বুধবার (৪ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, চেক পরিবহন মন্ত্রী কারেল হাভলিসেক বলেছেন, দুইটির মধ্যে একটি ট্রেন ছিল ইএক্স ৩৫১। মিউনিখ থেকে প্রাগে যাওয়ার দ্রুতগামী ট্রেন এইটি।

ইত্তেফাক/এসএ