ফুল : দুপুরমনি

 

 এ ফুলের রয়েছে নজরকাড়া রক্তিম আভা। নাম থেকেই বোঝা যায় ফুল দুপুরে ফোটে। অনিন্দ্য সুন্দর অরুণ রঙের এ ফুলের আদি নিবাস দক্ষিণ এশিয়া। এলাকাভেদে এটি বন্ধুক, কটলতা বন্ধুলী, দুপুরচণ্ডি নামে পরিচিত। এটি এক বর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ।

দুপুরমনি  অর্ধকাষ্ঠল ০.৫ থেকে ১ মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট উদ্ভিদ। ডালপালা কম, কিনার কাটা কাটা, আগা সরু। শাখাগুলি লম্বা এবং ছড়ানো। পাতাগুলি ৬ থেকে ১০ সেন্টিমিটার হয়। ফুল ২ সেন্টিমিটার চওড়া, পাঁচটি চ্যাপটা পাপড়ি থাকে। বর্ণ সিঁদুরে লাল, কখনো হালকা গোলাপি বা সাদা। ফুলে তেমন গন্ধ নেই। পাপড়ির সঙ্গে চিকন ফিতার মতো লকলকে কয়েকটি উপাঙ্গ ফুলের শোভা বাড়ায়। ফুল দুপুরে ফুটে বিকেলে  ঝরে যায়।  ৫ প্রকোষ্ঠ বিশিষ্ট গোলাকৃতি ফল হয়, প্রতিটি প্রকোষ্ঠে ৮ থেকে ১২টি করে বীজ থাকে। বর্ষায় এ ফুল ফোটে।

লেখা ও ছবি : রেদোয়ান হোসেন