আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ২১ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৫ জিলহজ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :রবি ও বুধ। আপনার শুভসংখ্যা :১ ও ৫। শুভবার :রবি ও বুধবার। শুভ রত্ন :রুবি ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হতে পারেন। শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। নতুবা বদনাম হতে পারে। ব্যাবসায়িক দিক খুব একটা ভালো যাবে না।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যাবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। কারো সঙ্গে মতানৈক্যে জড়াবেন না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থবোধ করতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন।