দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
দেবীগঞ্জ উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। সংকট পূরণে গত মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রি অক্সিজেন ব্যাংক থেকে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার নেয়। বিষয়টি নিশ্চিত করে বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাছিনুর রহমান জানান, অক্সিজেন আনার জন্য রংপুরে লোক পাঠানো হয়েছে। তিনি আরো জানান, বর্তমানে হাসপাতালে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তারসহ পাঁচ জন করোনা রোগী ভর্তি আছেন।