ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
ভাঙ্গুড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় পুলিশ বুধবার মূল আসামিকে গ্রেফতার করেছে। আটককৃত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৩৮)। সে উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের উত্তর মেন্দা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। এ ব্যাপারে গৃহবধূর স্বামী দুখু মিয়া বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় মামলা করেন। ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান বলেন, এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় একটি অভিযোগ পাওয়ার পর থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়। বুধবার দুপুরে আসামি সিরাজুলকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।