সিরাজগঞ্জ প্রতিনিধি
করোনার টিকা বাধ্যতামূলক এবং টিকা গ্রহণ না করে বাইরে বের হলেই জরিমানার বিধান করায় সিরাজগঞ্জে কম্পিউটারের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ওয়েব সাইডে মাত্রাতিরিক্ত চাপ বাড়ায় নিবন্ধনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। বারবার চেষ্টা করেও নিবন্ধন করতে পারছেন না অনেকেই। নেটে প্রচণ্ড চাপ পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে কম্পিউটার ব্যবসায়ীর জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও নিবন্ধন করা যাচ্ছে না। ফলে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেছেন, আগামী ৭ তারিখ থেকে ইউনিয়ন ও পৌরসভার প্রতি ওয়ার্ডে টিকা দেওয়া হবে। এক্ষেত্রে প্রয়োজন হবে শুধু এনআইডি কার্ড।