রাস্তা সংস্কারের আবেদন

গোপালগঞ্জ জেলার দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেদগ্রাম পশ্চিমপাড়া হাজীবাড়ি মসজিদের পাশের রাস্তা গত চার-পাঁচ বছর ধরে অর্ধনির্মাণাধীন অবস্থায় রয়েছে। ইটের সলিং পিচ সবই দেওয়া হয়েছে, কিন্তু রাস্তাটি সম্পূর্ণ হয়নি। এলাকার আশেপাশের প্রায় সব কটি রাস্তাই নির্মাণ করা হয়েছে। এই রাস্তার দুর্দশায় বর্ষাকালে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। অসুস্থ রোগী নিয়ে অ্যাম্বুলেন্সে যাওয়ার উপায় নেই। জনদুর্ভোগ এড়াতে রাস্তাটির দ্রুত সংস্কার প্রয়োজন। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের  দৃষ্টি আকর্ষণ করছি।

তহমিনা আক্তার আঁখি

সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগন্জ