রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাহাতুল্ল্যা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন পরিষদের  একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাহাতুল্ল্যা (৭২) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল স্বাস্থ্যবিধি মেনে কাজীপুর ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সামসুল আলম সোনা প্রমুখ উপস্থিত ছিলেন।

শওকত হোসেন

রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার ও বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী শওকত হোসেন চিনু (৭৫) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।