ডিআরইউকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী উপহার দিল প্রাণ গ্রুপ

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী উপহার দিয়েছে প্রাণ-আরএফএল। গতকাল সংগঠনের কার্যালয়ে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের কাছে এ সব হস্তান্তর করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান কামাল। এ সময় ৬ হাজার সার্জিক্যাল মাস্ক ও ২ হাজার হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করা হয়। ডিআরইউ সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (জনসংযোগ বিভাগ) তৌহিদুজ্জামান, ডিআরইউর যুগ্ম-সম্পাদক আরাফাত দাড়িয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রহমান আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।